লিও জেলার প্রাক্তন সভাপতিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

| রবিবার , ১০ মে, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৪ এর যুব সংগঠন লিও জেলার প্রাক্তন সভাপতিদের সাথে মতবিনিময় সভা করেছেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদপ্রার্থী লায়ন মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী। গতকাল শনিবার সকালে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন সভাপতি লায়ন হেলাল উদ্দিনের নেতৃত্বে মতবিনিময় সভায় প্রাক্তন সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন সুরজিত সাহা মিঠু, লায়ন নেওয়াজ খান রিমন, লায়ন মেজবাহ উদ্দিন তুহিন, লায়ন বদিউর রহমান, লায়ন শাহজাদা গাজী মোঃ গজনবী, লায়ন মামুনুর রশিদ, লায়ন কামরুল ইসলাম পারভেজ, লায়ন আবু নাছের রনি, লায়ন গাজী মোঃ শহিদুল্ল্যাহ, লায়ন আবুল খায়ের, লায়ন আনিসুল হক চৌধুরী, লায়ন ওবায়দুর রহমান, লায়ন সাইফুল করিম আরিফ, লায়ন শাহরিয়ার ইকবাল, লায়ন আতিক শাহরিয়ার সাদিফ এবং বর্তমান সভাপতি লিও শওকত হোসেন। মতবিনিময় সভায় লায়ন আমজাদ হোসেন চৌধুরী বলেন, লিও থেকে লায়ন যারা হয়েছেন, তারা সেবা ও নেতৃত্বে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। লিও জেলায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে তারা লায়নিজমেও ধারাবাহিকভাকে কাজ করে যাচ্ছেন। প্রাক্তন লিওদেরকে বেশী বেশী সম্পৃক্ত করা গেলে লায়নিজমের গুণগত মান বৃদ্ধি পাবে। সামনের দিনে লিও লায়নদের কর্মযজ্ঞকে আরো বেগবান করার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ সময় প্রাক্তন লিও জেলা সভাপতিবৃন্দ সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, তরুণ ও যুবকরা সেবার জগতে অতীতে যেমন মেধার সাক্ষর রেখেছে ভবিষ্যতেও তার ব্যতয় হবে না। তারা আসন্ন জেলা কনভেনশনে লায়ন আমজাদ হোসেন চৌধুরীর বিজয় কামনা করে শুভেচ্ছা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম বাকলিয়া সমাজ কমিটির মতবিনিময়
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে