মাতামুহুরী উপজেলা অনুমোদন হওয়ায় যুবদল-ছাত্রদলের আনন্দ মিছিল

| রবিবার , ১০ মে, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

মাতামুহুরী উপজেলা অনুমোদন হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মাতামুহুরী উপজেলা যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঈদমনি লাল ব্রিজ স্টেশনে আনন্দ মিছিল পরবর্তী সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সভাপতি সিকদার আতিক উল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহফুজুর রহমান এনাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাস্টার মোস্তফা জমির, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আরিফ মোহাম্মদ অলিউল্লাহ, সাধারণ সম্পাদক ফজলুল কাইয়ুম সিকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক আকিদুল হক চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাস্টার নুরুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের বাদল, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসিফ নেওয়াজ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু হানিফ মো. নোমান। এছাড়া উপজেলা শ্রমিক দলের সহসভাপতি জাফর আলম, সহসভাপতি আব্দুস শুক্কুর, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুন বাদশাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, নতুন উপজেলা অনুমোদনের মাধ্যমে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হয়েছে। এর ফলে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। এজন্য এলাকার মানুষ প্রাণভরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধপশ্চিম বাকলিয়া সমাজ কমিটির মতবিনিময়