মা তুমি বড্ড ভালো,
দেখিয়েছ জগৎ আলো।
মায়ের কাছেই যত আবদার,
মায়ের প্রতি ভক্তি সবার।
মায়ের শিক্ষা অসাধারণ,
মন্দ কাজ সবি বারণ।
ভালো কিছু শিক্ষাদান,
মা–জননীর অবদান।
মায়ের হাসির তুলনা,
কোন কিছুতেই হয় না।
মাযের দোয়া ভালোবাসা,
সব সন্তানের আশা ভরসা।
মা তুমি জন্মদাতা,
আলোয় ভরা জীবন গাথা।
মা তুমি চির অম্লান,
তোমায় জানাই শিখর সম্মান।







