নিরাপদ ও সমপ্রীতির নগরী গড়ে তুলতে কাজ করছি

বৌদ্ধ ভিক্ষু মহাসভার অনুষ্ঠানে মেয়র

| শনিবার , ৯ মে, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

২৫৭০ বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বিশ্বশান্তি শোভাযাত্রা, জাতীয় বৌদ্ধ সম্মেলন, মহাসংঘদান ও আলোচনা সভা গতকাল শুক্রবার নগরীর কাতালগঞ্জস্থ কিশলয় কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন জ্ঞানানন্দ মহাথের। প্রধান অতিথি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। চট্টগ্রামকে সকল ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমপ্রীতির নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন জীবনানন্দ মহাথের, শিক্ষাবিদ সুনন্দ মহাথের, . বুদ্ধপ্রিয় মহাথের এবং অভয়ানন্দ মহাথের। দিনব্যাপী অনুষ্ঠানে বিশ্বশান্তি কামনায় বর্ণাঢ্য শান্তিশোভা যাত্রা, মহাসংঘদান, সদ্ধর্মদেশনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছড়া লিখতে হলে বেশি বেশি ছড়া পড়তে হবে, আয়ত্তে নিতে হবে ছন্দকে
পরবর্তী নিবন্ধচবিতে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা কর্মসূচি