আলোর দিশা ফাউন্ডেশনের কার্যালয়ে প্রতিবন্ধীকে হুইল চেয়ার, পা–কাটা ব্যক্তিকে কৃত্রিম পা লাগানো এবং ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের জন্য গত মঙ্গলবার সন্ধ্যায় নগদ অনুদান প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের নিয়মিত সেবাকর্মসূচির অংশ হিসেবে নিয়ম অনুযায়ী প্রাপ্ত আবেদন যাচাই–বাছাই করে যথাযথ প্রাপ্যদের হাতে উক্ত অনুদান ও সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন, ভাইস চেয়ারম্যান ব্যাংক ম্যানেজার সৈয়দ কুতুবুদ্দিন আলম, জেনারেল সেক্রেটারি মো: দেলোয়ার হোসেন এফসিএস, কোষাধ্যক্ষ সালেহ আহমদ, সদস্য হাজি লতিফা মুহাম্মদ, সৈয়দা বায়েছুন্নিসা, ব্যাংকার সেকান্দর রহমান কায়সার, ব্যাংক ম্যানেজার খালেদ সাইফুদ্দিন, পিআরও ফখরুল ইসলাম, কো–অর্ডিনেটর জাহেদুর রহমান প্রমুখ। ড. নুর হোসাইন বলেন, মানবসেবা একটি উত্তম ইবাদত। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারা সৌভাগ্যের বিষয়। সবল, সুস্থ ও সক্ষম মানুষের অন্যতম দায়িত্ব হলো দুর্বল, অসুস্থ ও অক্ষমদের সহযোগিতায় এগিয়ে আসা। তিনি ফাউন্ডেশনের দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কুরবানি সেবা–২০২৬ এর সাফল্য কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।













