পটিয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির উদ্যোগে আয়োজিত দাওয়াতে খায়র ইজতেমায় বক্তারা বলেছেন, ইসলামের মৌলিক বিধি–নিষেধ জ্ঞান সহজভাবে রপ্ত করতে দাওয়াত খায়র ইসলামের মৌলিক বিধি নিষেধের জ্ঞান সহজভাবে রপ্ত করা তথা শিখিয়ে দিতে দাওয়াতে খায়র মজলিসের প্রসার ঘটাতে হবে। মুসলিম নর নারীদেরকে ইসলামের মৌলিক বিধিনিষেধের জ্ঞান সহজভাবে শিখিয়ে দেওয়াই দাওয়াতে খায়র মজলিসের উদ্দেশ্য। তাই সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এই মজলিসের প্রসার ঘটাতে হবে। সবাইকে আন্তরিকতা নিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন এর প্রবর্তক পীর সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী। গত শনিবার সকাল ৯টায় পটিয়া শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির তত্ত্বাবধানে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহযোগিতায় দিনব্যাপী দাওয়াতে খাইর ইজতেমা অনুষ্ঠিত হয়। দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির আহবায়ক মুফতি সৈয়দ অসিয়র রহমান আল কাদেরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার ও হাবিবউল্লাহ্ মাস্টারের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত ইজতিমায় প্রধান মুয়াল্লিম হিসেবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুফতি কাজী আবদুল ওয়াজেদ। সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তা‘লিম ও বয়ান প্রদান করেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা আবদুল মান্নান এবং সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ জালাল উদ্দীন আল আজহারী।
এতে পরবর্তী কর্মসূচি ঘোষণা সহ ইজতেমা সঞ্চালনের দায়িত্ব পালন করেন মাওলানা ইমরান হাসান আল কাদেরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্মকর্তাদের মধ্যে অধ্যক্ষ আবদুল মান্নান চৌধুরী, মাওলানা ওবায়দুল হক হক্কানি, শেখ মোহাম্মদ সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, হারুনুর রসিদ চৌধুরী, খোরশেদ আলম রেজভী, আহমদ কবির, মাওলানা আবদুল গফুর খাঁন, মাহবুবুল আলম প্রমুখ













