আনোয়ারার ৭নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সর্দারপাড়ার অসহায় পরিবার মিন্টু দাশের বসতঘর মেরামতের জন্য অনুদান প্রদান করেছেন সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটি। গতকাল শুক্রবার (৮ মে) সকালে সর্দারপাড়ায় মিন্টু দাশের বাড়িতে এই অনুদান সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা রুপন দত্ত, সভাপতি পিংকু ভট্টাচার্য্য, সহ–সভাপতি সুমন আচার্য্য, সহ–সভাপতি ডা. সুমন কান্তি দাশ, সাধারণ সম্পাদক পলাশ সেন, অর্থ সম্পাদক অসীম কান্তি দাশ, বাংলাদেশ গীতা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিশান সরকার প্রমুখ। অনুদান প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, অসহায় মিন্টু দাশ দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ একটি ঘরে বসবাস করছেন। সামনের বর্ষায় বা প্রাকৃতিক দুর্যোগে এই ঘরটি টিকে থাকা প্রায় অসম্ভব। পরিবারটি অন্ন সংস্থানের কষ্টেই জর্জরিত, তাদের পক্ষে নতুন বসতঘর নির্মাণ করা কোনোভাবেই সম্ভব নয়। এই পরিবারটি এক টুকরো মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য মানবতার জীবনযাপন করছে। সমাজের সম্পদশালী ও হৃদয়বান মানুষদের প্রতি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।












