ভূজপুরে বুদ্ধবর্ষ বরণ ও শিক্ষা বৃত্তি সংবর্ধনা

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৯ মে, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ভূজপুর বৌদ্ধ পরিষদের উদ্যোগে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ২৫৭০ বুদ্ধবর্ষ বরণ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রাখীল শান্তিধাম বিহার প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শান্তি শোভাযাত্রা, ধর্মীয় প্রতিযোগিতা ও মেধা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে এক বিশাল ‘শান্তি শোভাযাত্রা’ ভূজপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বৌদ্ধ ধর্মাবলম্বী আবালবৃদ্ধবনিতা অংশগ্রহণ করে বিশ্বশান্তি ও মঙ্গল কামনা করেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে অন্যতম আকর্ষণ ছিল প্রভাতী ধর্মীয় শিক্ষা নিকেতন ও শিক্ষা বৃত্তি তহবিলের ব্যবস্থাপনায় ‘৭ম বার্ষিক দলীয় সূত্রপাঠ প্রতিযোগিতা’। এতে বিভিন্ন অঞ্চলের ক্ষুদে শিক্ষার্থীরা দলীয়ভাবে সূত্রপাঠে অংশ নেয়। এছাড়াও ৫ম বার্ষিক পরীক্ষার মেধা তালিকার ভিত্তিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘শিক্ষা বৃত্তি সংবর্ধনা’ ও বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। বিকালে আয়োজিত ধর্মসভায় একক সদ্ধর্মদেশনা প্রদান করেন আমন্ত্রিত প্রাজ্ঞ ভিক্ষু সংঘ। ভূজপুর বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেনভদন্ত সত্যপাল মহাথেরো, ভদন্ত বিজয়ানন্দ থেরো, ভদন্ত বুদিশ্রী মহাথেরো, সংগঠনের সাবেক সভাপতি লায়ন রঞ্জিত বড়ুয়া, রক্তিম বড়ুয়া, উপদেষ্টা বাবু পরিতোষ বড়ুয়া, সভাপতি বাবু পরিমল বড়ুয়া, বাবু মন্টু বিকাশ বড়ুয়া, বাবু হিল্লোল বড়ুয়া, পুলক বড়ুয়া, বাবু রিপন বড়ুয়া, বিটু বড়ুয়া, সাথুয়াই প্রু মারনা, বাবু রনি বড়ুয়া, বিজন বড়ুয়া, সোহেল বড়ুয়া, অজয় বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধপরিবেশ সচেতনতায় পেকুয়ায় একক মূকাভিনয় অনুষ্ঠান