দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে গত ৫ মে বিআইএ মিলনায়তনে মজলিসে শুরার সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন, শাহজাহান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন, মহানগরীর আমির নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক ও অধ্যাপক নুরুল আমীন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, শাপলা ট্র্যাজেডির বিচার কাজ দ্রুত সময়ে সম্পন্ন করতে হবে। শাপলার শহিদসহ অসংখ্য শহিদ, আহত ও পঙ্গুত্ববরণকারী মজলুমদের ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বীজ বপিত হয়েছে। জুলাই অভ্যুত্থান ও শাপলা গণহত্যাসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সকল শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। শহীদ পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিতে হবে।
শাপলা ট্রাজেডিসহ সকল রাষ্ট্রীয় ও রাজনৈতিক খুন, গুম, হামলার সাথে জড়িত সকল অপরাধীর বিচার করতে হবে। তিনি বলেন, অবিলম্বে গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। মজলিশে শুরায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, চট্টগ্রাম–কঙবাজার দেশের অন্যতম মহাসড়ক। কিন্তু সড়কটিতে প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ হতাহত হচ্ছে। অনতিবিলম্বে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়ক ৬ লেনে এবং বাঁশখালী–চকরিয়া সড়ক ৪ লেনে উন্নীত করার দাবি জানান। আর অন্তর্বতী সরকারের ভিত্তি প্রস্তরকৃত চট্টগ্রাম কালুরঘাট সেতু পুণঃনির্মাণেরও দাবি জানান।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অধিবেশনে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, ড. মাওলানা আবুল আফীফ, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা আবুল ফয়েজ, মুহাম্মদ নুরুল হক, অধ্যক্ষ ইসমাইল হক্কানী, মাওলানা আরেফে জামী, মাওলানা আরিফুর রশীদ, আ ক ম ফরিদুল আলম, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














