খাগড়াছড়িতে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে ইউনিট প্রাঙ্গণে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। শেষে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকার কথা তুলে ধরে দুর্যোগ, সংকট ও মানবিক সহায়তায় সংগঠনটির কার্যক্রম আরো জোরদারের আহ্বান জানান। এবং মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন রড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. দুলাল হোসেন, সেক্রেটারি মো. আব্দুল মজিদ, ইউনিট লেভেল অফিসার আব্দুল গনি মজুমদার, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ আজীবন সদস্য ও যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধস্টেশন রোড এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরি, দুই যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকাল চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির আনন্দ আড্ডা