বাংলাদেশে আসছেন পিসিবি প্রধান

| শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভী বাংলাদেশে আসছেন। বাংলাদেশপাকিস্তান টেস্ট সিরিজের প্রথম দিনে উপস্থিত থাকবেন তিনি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট আজ শুক্রবার শুরু হচ্ছে। এই ম্যাচকে সামনে রেখে নকভী আসছেন। তবে পিসিবি প্রধান একা নন, তার সঙ্গে ১০/১২ জনের বহর থাকার কথা। বিসিবি সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। পিসিবি চেয়ারম্যানের এই সফরের ফাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরোমাঞ্চকর জয় বাংলাদেশের
পরবর্তী নিবন্ধপটিয়া এবিটস গোল্ডকাপ ফুটবলের সেমিতে আজ মুখোমুখি রাঙ্গুনিয়া-সীতাকুন্ড