স্কুলের গেইটে অস্বাস্থ্যকর ভেজাল খাদ্য বিক্রি প্রসঙ্গে

| শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

ভেজাল খাদ্য স্বাস্থ্যের বিপর্যয় ডেকে আনে তা বলার অপেক্ষা রাখে না। দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের গেইটে হকারা ভেজাল যুক্ত খাবার বিক্রি করে। এসব ভেজাল খাদ্য দ্রব্য শিক্ষার্থীরা নিয়মিত খেয়ে থাকেযা স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। এসব খাদ্যের মধ্যে রয়েছে চটপটি, ফুসকা, ঝালমুড়ি, চানাচুর, আচার, বিভিন্ন রঙের পানীয়, আইসক্রিম এবং ভাজাপোড়া জাতীয় খাবার। এসব খাবার তৈরির সময় স্বাস্থ্য সুরক্ষার কথা না ভেবে শুধু মুখোরচক হওয়ার জন্য টেস্টটিং সল্ট কৃত্রিম রঙ চর্বি এবং নিম্নমানের উপাদান ব্যবহার করে। এসব খাদ্য খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে, যার ফলে শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে, ধীরে ধীরে জটিল রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে মানুষের আয়ু কমে আসছে।

এসব ভেজাল খাদ্যে ছোটোরা অঙ্কুরেই রোগাক্রান্ত হয়ে পড়ছে। তাই খাদ্যের মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মহোদয় অস্বাস্থ্যকর খাবার বিক্রেতাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি স্কুল গেইটে যেনো এসব খাবার বিক্রেতা বসতে না পারে কর্তৃপক্ষকে নজরদারি বাড়াতে হবে। স্কুল কর্তৃপক্ষ চাইলে ন্যূনতম টিফিন চার্জ ধার্য করে বাচ্চাদের দুপুরে স্বাস্থ্যসম্মত নাস্তা দেওয়ার প্রক্রিয়া চালু করতে পারে। সর্বোপরি অভিভাবক মহলকে সচেতন হতে হবে। বাইরের খাবারের প্রতি যেনো আকৃষ্ট না হয় ঘরে তৈরি নাস্তা টিফিনবাক্সে দিয়ে বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে। তবেই বাচ্চাদের সঠিক খাদ্যাভ্যাস গড়ে ওঠবে।

সুকান্ত দেবনাথ

নাসিরাবাদ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধরবীন্দ্রনাথ ঠাকুর : সৃষ্টিতে অমর
পরবর্তী নিবন্ধনিজেকে আবিষ্কার করুন