পরিবর্তন শুরু হোক তোমার থেকেই। ২৮ বছর ধরে। আমি আমার সবকিছু দিয়েছি একজন মা হিসেবে। নিঃশব্দে বহন করেছি দায়িত্ব, একজন বোন হিসেবে, একজন মেয়ে হিসেবে সংগ্রাম, আর ত্যাগের ভার। কিন্তু এখন– এটা আমার সময়। আমি নতুন করে শুরু করছি না। আমি উঠে দাঁড়াচ্ছি, আমার শেখা প্রতিটি অভিজ্ঞতা নিয়ে। আমি নিজেকে গড়ে তুলছি– শুধু নিজের জন্য না, প্রতিটি সেই নারীর জন্য, যে ভাবে দেরি হয়ে গেছে। আর সম্ভব না, আমি আর পারবো না, দেরি হয়নি। আমরা আবার উঠতে পারি। আবার শুরু করতে পারি। নতুন রূপে, নতুন ভাবে, নিজেকে আবিষ্কার করতে পারি। বৈজ্ঞানিকরা যেমন নতুন নতুন অভিনব কৌশল সৃষ্টি করে, ঠিক আমরাও পারি নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে, সৃষ্টি করতে। তাই সব নারীদের উদ্দেশ্যে বলছি জাগো তোমরা, হেরে যেতে দিওনা নিজেকে।













