আমার আছে সোনার তরী
আছে গীতাঞ্জলি
গর্ব নিয়ে বুকের ভেতর
জীবন পথে চলি।
রবীন্দ্রনাথ নাথ আলো আশা
আমার তোমার ভালোবাসা
রবির কিরণ ধারণ করে
সকল আঁধার দলি।
মনের যতো দুঃখ ব্যথা
যতো আবর্জনা
রবির মোহন সুরেতে হয়
নান্দনিকের কণা।
গর্বে সবার হৃদয় নাচে
আমরা ঋণী রবির কাছে
রবির আশিস পেয়ে ভুলি
সকল প্রবঞ্চনা।










