খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ক্লাব উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উদ্বোধনী অনুষ্ঠান কলেজ অধ্যক্ষ পুলক বরন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ, ক্লাবের উপদেষ্টা ও সমন্বয়করা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা আবু ছৈয়দ মোহাম্মদ মুজিব, ইমরুল হাসান, আতিকুর রহমান, মো. তাওহীদুর রহমান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে শিক্ষক পরিষদের সম্পাদক মো. আবদুস সালাম, সহকারী অধ্যাপক কৃতি চাকমা, মো. আল মামুন, রুপম খীসা, মাইকেল বড়ুয়া, মো. মহিন উদ্দিন ও পয়েল কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।













