হজ আল্লাহর সন্তুষ্টি ও আত্মশুদ্ধি করা। হজ্ব যাত্রী সেবায় এদেশে বেশ কিছু সনামধন্য ট্রাভেল এজেন্সি হাজিদের হজ্জ করার সেবার সহযোগিতায় হজ্জের ভিসা প্রসেসিং সহ হাজিদের দায়িত্বশীল ভাবে মক্কা শরীফ ও মদিনা শরীফে জেয়ারতে অবস্থায় ও যাতায়াত সেবা করে থাকেন। এ স্বনামধন্য ট্রাভেল এজেন্সির পাশাপাশি কিছু অসাধু ট্রাভেল এজেন্সি রয়েছে। এ এজেন্সিগুলো হজ্বের সময়ে সেবার নামে নানা ধরনের হয়রানি অনিয়ম কর্মকাণ্ড করে থাকে। প্রতি বছর হাজিদের থেকে অভিযোগ উঠে আসে থাকার ব্যবস্থা হোটেল ও কাবা ঘর থেকে বেশ দূরে রাখা যা হাজিদের কাছে যাতায়াতের দূরত্বের কারণে শারীরিক ও মানসিকভাবে খুব কষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে সংবাদ মাধ্যমে এজেন্সি নিয়ে গুরুতর অভিযোগ উঠে আসে। বেশকিছু ট্রাভেল এজেন্সি হজ্জ গমণ প্রত্যাশীদের থেকে হজ্জের ভিসা প্রসেসিং ও টিকেটের অর্থ নিয়েও হজ্জ যাত্রীদের হজ্জে পাঠাতে ব্যর্থ হয়। হাজীদের প্রত্যাশা স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষাটা ভেঙে অনুভূতিতে আঘাত প্রাপ্ত হন। এসকল অসাধু এজেন্সির কারণে হাজিরা হজ্বরত অবস্থায় বিব্রতবোধ করে। এ ধরনের কর্ম হাজিদের প্রতি প্রতারণা ও অন্যায়ের সামিল। এ অসাধু ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের লাইসেন্স বাজেয়াপ্ত ও আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা কর্তৃপক্ষের সময়ের দাবী রাখে।
আবদুল কাদের
চট্টগ্রাম।














