লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রালের উদ্যোগে ক্লাবের চতুর্থ পার্মানেন্ট প্রজেক্টের উদ্বোধন গত ১ মে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রজেক্টের উদ্বোধন করেন আইপিডিজি লায়ন কোহিনূর কামাল।
বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বকর, পিডিজি লায়ন মুস্তাক হোসেন, লায়ন মোরশেদ, লায়ন নবিউল হক সুমন, লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাস, লায়ন মোস্তফা কামাল পাশা, লায়ন বেলাল উদ্দীন চৌধুরী,লায়ন কবিতা রানী শর্মা, লায়ন তারেক কামাল, লায়ন দুলাল দাস এবং লায়ন ক্যাপ্টেন এমএসআই ভূঁইয়া, লায়ন অপু, লায়ন রিফাত, লায়ন তানভীরসহ লিও সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে হেলথ ক্যাম্প, ফ্রি ফ্রাইডে ক্লিনিক এবং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং সেন্টারের কার্যক্রম শুরু করা হয়। ক্যাম্পে ৫ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা, ডায়াবেটিক টেস্ট, ব্লাড গ্রুপিং এবং রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। এছাড়া ৭০ জন সাধারণ রোগীকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা দেওয়া হয়। এদিন ২৫ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে এবং শীঘ্রই লায়ন্স হাসপাতালের মাধ্যমে তাদের অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
সমগ্র কার্যক্রমের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সমাজসেবক তোফাজ্জল হোসেন, লায়ন মুজিবুল মান্নান এবং আইপিপি লায়ন হানিফা নাজিব হেনা।
এই উদ্যোগ সমাজসেবার ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতে ক্লাবের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।














