ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

কোতোয়ালী মেরিনার্স রোড এলাকায় অভিযান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ মে, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালীর মেরিনার্স রোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি ছোরা উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনআব্দুল আজিজ, মো. আরিফ হোসেন, মো. নয়ন মিয়া, মো. সামির, মো. শহিদুল ইসলাম প্রকাশ শহিদ, মো. শাহিন ও মো. ইয়াছিন হোসেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালী থেকে চোরাই মহিষসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধআশার আলো মানবিক ফাউন্ডেশনের সভা