নোয়াপাড়া কলেজের সামনের সড়কে স্পিড ব্রেকার চাই

| শুক্রবার , ১ মে, ২০২৬ at ৯:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার রাউজান থানার অন্তর্গত নোয়াপাড়া ডিগ্রি কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কলেজটি দক্ষিণ রাউজানের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চট্টগ্রামকাপ্তাই সড়কের পাশে অবস্থিত দৃষ্টিনন্দন কলেজটি পথচারীদের মন কেড়ে নেয়। তবে অত্যন্ত উদ্বেগের বিষয় হলো কলেজের সামনের সড়কে রাস্তা পারাপারের স্থানে একটি বাঁকানো মোড় এবং সড়কটি কিছুটা ঢালু হওয়ার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। বিপরীত দিক থেকে আসা যানবাহন দৃষ্টিগোচর না হওয়ার পাশাপাশি চালকদের অসর্তকতা ও বেপরোয়া গতির কারণে এ স্থানে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে মানুষের প্রাণহানিসহ পঙ্গুত্ববরণের মত দুঃখজনক পরিণতি বয়ে আনছে। হাজার হাজার কোমলমতি শিক্ষার্থী, পথচারী ও এলাকাবাসীদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন রাস্তা পার হতে হচ্ছে। এমতাবস্থায় কলেজের সামনের সড়কে দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকার (গতিরোধক) স্থাপন করা জরুরি হয়ে পড়েছে। উল্লেখ্য স্থানটিতে স্পিড ব্রেকার স্থাপন শিক্ষকশিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে এবং আবশ্যকতা যাচাই করে দুর্ঘটনাপ্রবণ স্থানটিতে স্পিড ব্রেকার স্থাপনের জন্য সড়ক বিভাগ ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

লালন কান্তি দাশ

প্রভাষক, দর্শন বিভাগ

নোয়াপাড়া ডিগ্রি কলেজ, রাউজান, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমে দিবস : শ্রমিকের অধিকার আদায়ে রক্তাক্ত সংগ্রামের ইতিহাস
পরবর্তী নিবন্ধশুভ বৈশাখী পূর্ণিমা