সাফে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের আশাবাদ আনিকা রানিয়ার

| বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ at ৮:১৯ পূর্বাহ্ণ

নারী সাফ চ্যাম্পিয়নশিপের টানা তৃতীয় শিরোপা জয়ের প্রস্তুতি নিতে বাংলাদেশে ফিরেই আশার কথা শোনালেন আনিকা রানিয়া সিদ্দিকী। সুইডেন প্রবাসী এই মিডফিল্ডার প্রত্যয়ী কণ্ঠে বললেন, লক্ষ্যে পৌঁছতে সামর্থ্যের সবটুকু নিংড়ে দিবেন তারা। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে এরই মধ্যে ক্যাম্প শুরু করেছেন জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। ক্যাম্পে যোগ দিতে রোববার ঢাকায় এসেছিলেন আনিকা। বাফুফের মাধ্যমে পাঠানো বার্তায় ২০ বছর বয়সী এই মিডফিল্ডার জানিয়েছেন, আগামী ২৫ মে ভারতের গোয়াতে শুরু হতে যাওয়া আসর নিয়ে নিজের ভাবনা।

পূর্ববর্তী নিবন্ধবন্দর চেয়ারম্যানের সঙ্গে শিপিং এজেন্টস এসো’র নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রাক্তন ফুটবল খেলোয়াড় সমন্বয় কমিটির সভা