চট্টগ্রাম প্রাক্তন ফুটবল খেলোয়াড় সমন্বয় কমিটির সভা

| বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ at ৮:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রাক্তন ফুটবল খেলোয়াড়ের সমন্বয় কমিটির বার্ষিক সাধারণ ও পরিচিতি সভা সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নন্দী রাম লাল লাতু’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মতিন স্বাগত বক্তব্য রাখেন। যুগ্ম সম্পাদক দীনবন্ধু দাসগুপ্তের পরিচালনায় সাবেক সাধারণ সম্পাদক মাছরুরুল বারী ফারহান বার্ষিক প্রতিবেদনে সংগঠনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন। অর্থ সম্পাদক বিমল দাশগুপ্ত আয়ব্যায়ের হিসেব উপস্থাপন করেন। সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের প্রচার, ক্রীড়া ও বিনোদন সম্পাদক সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু, আপ্যায়ন সম্পাদক একরাম আফছার এবং নতুন সদস্যদের মধ্যে সাজীব বিকাশ বড়ুয়া টুটুল ও সুরজিৎ সাহা কমেট বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি বাবুল দেব রায়, সহসভাপতি মুক্তিযোদ্ধা শৈবাল বড়ুয়া ও আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক কুমার দাস, নতুন সিনিয়র সদস্য ফারুক জামান, মো. রফিক, রাকিব মাহামুদ ও আলমগীর আলম প্রমুখ। সভায় নবাগত ১৫ জন সদস্যকে পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়া সভার শুরুতে সংগঠনের সহসভাপতি গণেশ সিং ও সাধারণ সদস্য মো. খালেদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাফে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের আশাবাদ আনিকা রানিয়ার
পরবর্তী নিবন্ধশামীমের ব্যাটিং দেখে অবাক কিউই ব্যাটার ডিন ক্লেভার