প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা

| মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা গতকাল সোমবার জিইসি মোড়স্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি ও উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন, সচিব মোহাম্মদ আশরাফুল আমিন এবং সরকারের যুগ্মসচিব আহমেদ শিবলী। উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোছাইন, আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী এবং স্থাপত্য বিভাগের চেয়ারম্যান হোসেন মুরাদ, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের অগ্রগতি, প্রশাসনিক ব্যবস্থাপনা, মানোন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদুল আজহায় উস্কানিমূলক শ্রমিক অসন্তোষ কঠোর হস্তে দমন করা হবে : সিএমপি কমিশনার
পরবর্তী নিবন্ধচবি ভিসির সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি নেতৃবৃন্দের সাক্ষাৎ