হিজরি নববর্ষ ১৪৪৮ বরণের লক্ষ্যে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রস্তুতি সভা মোমিন রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ। মুহাম্মদ নুর রায়হান চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। সভায় বক্তারা বলেন, যুব সমাজ আজ নানাভাবে অবক্ষয়ের শিকার। এক্ষেত্রে সরকারও সম্পূর্ণ নির্বিকার। যুব সমাজকে নীতি নৈতিকতার পথে উজ্জীবিত রাখতে সুস্থ মননশীল সংস্কৃতির জাগরণ ঘটাতে হবে। সভায় আগামী ১৭ জুন ১ মুহররম বুধবার হিজরি ১৪৪৮ বর্ষবরণ অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন পরিষদের ভাইস চেয়ারম্যান আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, অধ্যাপক শেখ মুহাম্মদ আরিফুর রহমান, মুহাম্মদ আলী হোসাইন, আ ব ম খোরশিদ আলম খান, মুহাম্মদ আমান উল্লাহ আমান, ডিআইএম জাহাঙ্গির আলম, মুহাম্মদ এনামুল হক, এস এম মেজবাহ উদ্দিন, মুহাম্মদ আরিফুল ইসলাম রুবেল, মুহাম্মদ আজিজুর রহমান প্রমুখ। পরে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ। প্রেস বিজ্ঞপ্তি।













