লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের ব্যবস্থাপনায় দুইদিনব্যাপী (২৪ ও ২৫ এপ্রিল) ৫০ তম ঐতিহাসিক জবলে সীরত মাহফিলে সভাপতির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) বলেন, মহানবী (সা.) এর বর্ণাঢ্য, বৈচিত্র্য ও কীর্তিময় জীবনের প্রতিটি কর্ম, বাণী ও পয়গামে এবং রেখে যাওয়া জীবনাদর্শে মানুষ সমাজ ও সভ্যতার জন্য অতুলনীয় সব নিয়ামক শক্তি রয়েছে। সুতরাং সকল প্রকার অসুন্দর, অকল্যাণ দূর করে শান্তি সুন্দর বসুন্ধরা গড়তে সার্বজনীন জীবন বিধান মহাগ্রন্থ আল–কুরআন এবং রাসূল (সা.) এর সুন্নাহর অধ্যয়ন, অনুসরণ–অনুকরণের কোন বিকল্প নেই। তিনি বলেন, সম্পদ বা পার্থিব ভোগবিলাস মৃত্যুর পর সঙ্গ ত্যাগ করে কিন্তু নেক আমল সঙ্গী হয় অনন্তজীবনে।বুলবুলে বায়তুশ শরফ মাওলানা কাজী শিহাব উদ্দিন ও মাওলানা আব্দুল হাকিমের সঞ্চালনায় দুইদিন ব্যাপী এই জবলে সীরাত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন শেঠ, বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমডি জোনাইদ। বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ, মাওলানা হাফেজ শাহ্ আলম, মাওলানা মামুনুর রশিদ নূরী, অধ্যক্ষ ড. মাওলানা আব্দুল কাদের নিজামী, ড. মাওলানা ওয়ালী উল্লাহ মুঈন, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ওসমান গণী, মাওলানা মুহসীন আল হোসাইন, মাওলানা রিদওয়ানুল হক, মাওলানা জিয়াউল করিম, মাওলানা খন্দকার মাহবুবুল হক, মাওলানা আয়ুব আলী আনসারী, মাওলানা লোকমান হাকিম জিহাদী, হাফেজ মাওলানা মোহাম্মদ সরওয়ার হোসেন, মাওলানা মুহাম্মদ হোসাইন আজাদ, মাওলানা ইমরান সাঈদ, মাওলানা জিয়াউল হক আনছারী, মাওলানা ইউসুফ আরমানী প্রমুখ।












