মহানগর সিটিজেন ফোরাম সদরঘাট থানার খাবার বিতরণ

| সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ৮:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর সিটিজেন ফোরাম সদরঘাট থানার উদ্যোগে এসএসসি পরীক্ষা চলাকালীন তীব্র তাপদাহে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও হালকা খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সিটিজেন ফোরামের আহবায়ক মসিউল আলম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানার অফিসার ইনচার্জ কাজী মোঃ মাহফুজ হাসান সিদ্দিকী, সদরঘাট থানা সিটিজেন ফোরামের সভাপতি হাজী মোহাম্মদ সালাহউদ্দিন, সহ সভাপতি কাওছার হোসেন বাবু, ৩০নং ওয়ার্ড সিটিজেন ফোরামের সভাপতি খোরশেদ আলম খুরশিদ, ৩০নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সৈয়দ তসলিমুর রহমান, সদস্য মোহাম্মদ সেলিম, সদরঘাট থানা যুবদল সংগঠক আবু তালিব লিটন, মোহাম্মদ নাজিম উদ্দীন, সদরঘাট থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সাগর, সদস্য আফজাল আকাশ, ইসলামিয়া কলেজ ছাত্রদল নেতা রিদুয়ান আলম, সদরঘাট ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী মিরাজ, সদস্য শাহরিয়ার মেহেদী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ- এর অন্ত্যমিল