কবিরত্ন ধর্মানন্দ বিনয়পাল ওয়েলফেয়ার মিশনের বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষা

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

ওয়েলফেয়ার মিশন আয়োজিত বার্ষিক ধর্মীয় বৃত্তি অনুষ্ঠিতব্য পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে মধ্যম বিনাজুরী কবিরত্ন ধর্মানন্দবিনয়পাল ওয়েল ফেয়ার মিশন। ২০ এপ্রিল ধর্মীয় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। গুমানমর্দ্দন ধর্মচক্র বিহারের ধর্মায়তনে বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। প্রথম বারের মতো ভালো ফলাফল করায় মধ্যম বিনাজুরী কবিরত্ন ধর্মানন্দবিনয়পাল ওয়েল ফেয়ার প্রতিষ্ঠাতা ড. বুদ্ধপাল মহাথেরো সন্তোষ প্রকাশ করেন।

ফলাফল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের সভাপতি বিনয়পাল মহাথেরো, প্রতিষ্ঠাতা বর্তমান সাধারণ সম্পাদক ও প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ড. বুদ্ধপাল মহাথের, সহকারী পরীক্ষার জয়পাল ভিক্ষু, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শ্রেষ্ঠজয় ভিক্ষু, সহকারী পরীক্ষা শান্তজয় শ্রামণ, সহকারী পরীক্ষা শাউন বড়ুয়া টিসু ও সদস্য সঞ্জয় চৌধুরী ও বিজয় বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডবলমুরিং থানা ওয়ার্ড জামায়াতের পথসভা
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রিয় পর্ষদের সাথে মতবিনিময় সভা