বাংলাদেশ ফুটবল লিগে খেলা নিশ্চিত করলো চট্টগ্রাম সিটি এফসি

| বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) থেকে ঘরোয়া ফুটবলের শীর্ষ আসর বাংলাদেশ ফুটবল লিগে খেলা নিশ্চিত করেছে চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব। বুধবার গাজীপুরে নিজেদের পনেরতম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২১ গোলে হারিয়ে শীর্ষ লিগে ওঠা নিশ্চিত করেছে চট্টগ্রামের দলটি। ১৫ পয়েন্ট শেষে চট্টগ্রাম সিটি এফসির পয়েন্ট ৩৬। বাকি আছে তাদের তিন ম্যাচ। ওই তিন ম্যাচ হারলেও তাদের রানার্স আপ হয়ে বাংলাদেশ ফুটবল লিগে ওঠা নিশ্চিত হবে। হাতে থাকা তিন ম্যাচ থেকে চার পয়েন্ট পেলে চ্যাম্পিয়ন হবে প্রথমবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া চট্টলার ক্লাবটি। এবারের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নিচ্ছে ১০টি ক্লাব।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই দল উঠবে বাংলাদেশ ফুটবল লিগে এবং শেষের দুই দল নেমে যাবে ঢাকা প্রথম বিভাগ লিগে। লম্বা একটা সময় শীর্ষ লিগে খেলা চট্টগ্রাম আবাহনী চ্যাম্পিয়নশিপ লিগেও টিকে থাকতে পারছে না। বুধবার চট্টগ্রাম সিটি এফসির কাছে হারের পর তাদের অবনমনও প্রায় নিশ্চিত।

পূর্ববর্তী নিবন্ধইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নেমে গেল হামজার লেস্টার সিটি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি