বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নামকরণ

| বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নাম পরিবর্তন করে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বীরশ্রেষ্ঠদের নামে নামকরণ করা হয়েছে। গতকাল বুধবার গ্যালারিগুলোতে এমন নামফলক দেখা যায়। এর আগে গ্যালারিগুলোর নাম ছিল নদী ও ফুলের নামে। নতুন নামকরণের ফলে সংসদ ভবনের প্রতিটি গ্যালারি এখন মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে যুক্ত হয়েছে। নতুন নামকরণ হওয়া গ্যালারিগুলো হলোভিআইপি গ্যালারি ১বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (পূর্বের নাম : পদ্মা), ভিআইপি গ্যালারি ২বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান (পূর্বের নাম : মেঘনা), গ্যালারি ৩বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ, (পূর্বের নাম : শিমুল)। গ্যালারি ৪বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান (পূর্বের নাম : শিউলি)। গ্যালারি ৫বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন (পূর্বের নাম : বকুল)। গ্যালারি ৬বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ (পূর্বের নাম : শাপলা)। গ্যালারি ৭বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল (পূর্বের নাম : যমুনা)। এছাড়া গ্যালারি১ ও গ্যালারি২ সাংবাদিকদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে (সাংবাদিক গ্যালারি)। খবর বাসসের।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার শেষ, প্রথম দফা ভোট আজ
পরবর্তী নিবন্ধবাড়িতে প্লাস্টিকের পাত্রে রাখা ডিজেলে পড়ে প্রাণ গেল শিশুর