নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ ২ জন গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রগুলিসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেননাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর বাইশারী এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ইসহাক মাস্টার এর ছেলে আতাউল্লাহ কলিম (৩২) এবং মধ্যম বাইশারী এলাকার শফি মিস্ত্রির ছেলে হারুন (২৬)। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আতাউল্লাহ কলিম ও হারুন স্থানীয় এলাকাবাসীদেরকে বিভিন্ন সময় হয়রানীসহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম চালিয়ে আসছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, এলাকাবাসী ধাওয়া করে অস্ত্রগুলিসহ দুইজনকে আটক করে।

পূর্ববর্তী নিবন্ধবাজালিয়া সমিতি চট্টগ্রামের কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী সভা
পরবর্তী নিবন্ধকর্ণফুলী গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন