লোহাগাড়া ফুটবল একাডেমি সেমিতে ও রাঙ্গুনিয়া অলস্টার কো. ফাইনালে

পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছে লোহাগাড়া ফুটবল একাডেমি। পৃথক দুটি ম্যাচে লোহাগাড়া ফুটবল একাডেমী বনাম মধ্যেকার প্রথম কোয়ার্টার ফাইনালে তারা ১০ গোলে আনোয়ারা বখতিয়ার সোসাইটিকে পরাজিত করে। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন জয়সূচক গোলদাতা লোহাগাড়ার জুবাইর।

অপরদিকে দিনের প্রথম ও টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে রাঙ্গুনিয়া অলষ্টার এসসি ১০ গোলে চকরিয়া ডুলাহাজারা এফএ কে পরাজিত করে। দ্বিতীয়ার্ধে রাঙ্গুনিয়ার সাইফুলের পা থেকে জয়সূচক এ গোলটি আসে। এতে রাঙ্গুনিয়া টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। খেলায় প্রতিপক্ষের একের পর এক আক্রমণ ঠেকিয়ে রাঙ্গুনিয়ার গোলরক্ষক সুজন ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা মো. হাসেম চৌধুরী মেম্বার।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে ঘিলাখেলা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ফুটবল রেফারিজ এসো’র আহবায়ক মিরন