বাঁশখালীতে স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ছনুয়া

| শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

বাঁশখালীতে কালীপুর শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ছনুয়া খেলোয়াড় সমিতি আনোয়ারা উত্তর বন্দর বেলাল ফুটবল একাডেমিকে ২০ গোলে পরাজিত করে ফাইনালে উঠে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সিয়াম। সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের সভাপতিত্বে সেমিফাইনাল খেলায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন। প্রধান মেহমান ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের এডিশনাল পিপি আ ন ম মাইনুল চৌধুরী (রনি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন গুনাগরী শাখার অপারেশন ম্যানজার মোহাম্মদ মহি উদ্দিন,চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুণ দলের সহসভাপতি মো. জয়নাল আবেদীন, ইউপি সদস্য নুরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগে খেলা হয়নি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বৈশাখী দাবা উৎসব