চট্টগ্রাম চেস্ একাডেমি ও চেস্ উইজার্ডস–এর যৌথ আয়োজনে প্রথমবারের মতো সিজেকেএস কনভেনশন হলে ১লা বৈশাখ উপলক্ষে ব্যতিক্রমধর্মী দাবা উৎসব ‘পান্তা–ইলিশের ছোঁয়ায় দাবার জমজমাট লড়াই’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন বয়সী দাবাড়ুরা অংশগ্রহণ করেন। শফিকুল ইসলাম সাড়ে সাত পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হন। সাত পয়েন্ট পেয়ে টাইব্রেকে ফিদে মাস্টার আব্দুল মালেক প্রথম রানার–আপ এবং মুজিবুর রহমান দ্বিতীয় রানার–আপ হন। সাড়ে ছয় পয়েন্ট নিয়ে টাইব্রেকে ফজলে নুর বাপ্পি চতুর্থ ও রবিউল হোসেন পঞ্চম স্থান অর্জন করেন। ছয় পয়েন্ট নিয়ে টাইব্রেকে এস এম তারেক ষষ্ঠ, দিব্য দাশ গুপ্ত সপ্তম, মো. সোলতান অষ্টম, ইফতেখার আলম নবম এবং আরিফুল হক দশম স্থান অর্জন করেন। ক্যাটাগরি পুরস্কারে উর্ধ্ব–৫০ বিভাগে জাহাঙ্গীর আলম, সেরা মহিলা হিসেবে উমনিয়া বিনতে ইউসুপ লুবাবা, অনূর্ধ্ব–১০ বিভাগে আহমেদ আফরাজ আরশান, অনূর্ধ্ব–১২ বিভাগে সাজিল আবিদ স্পর্শ এবং অনূর্ধ্ব–১৬ বিভাগে জাজবির নুর জারিফ সেরা হন। টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র দাবাড়ু ফজলে নুর বাপ্পি এবং সঞ্চালনা করেন তানজিলা–তুর–নুর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও ফিদে এশিয়ান জোন ৩.২–এর সভাপতি সৈয়দ শাহাবুদ্দীন শামীম। বিশেষ অতিথি ছিলেন ফিদে আরবিটার এস এম তারেক এবং বাংলাদেশ চেস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এসিপিবি)-এর যুগ্ম সম্পাদক ফিদে মাস্টার আব্দুল মালেক ও সিসিপিএ সভাপতি শহীদুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম চেস্ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রকিব–উল–ইসলাম সাচ্চু, চেস্ উইজার্ডস একাডেমির ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আব্দুল আহাদ এবং চট্টগ্রাম চেস্ একাডেমির পরিচালক মো. নুরুল আমিন।
মোট ৬১ জন রেটেড দাবাড়ুসহ ১১৩ জন দাবাড়ুর অংশগ্রহণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেন মো. নুরুল আমিন, ডেপুটি চিফ আরবিটার ছিলেন আসিফ মাহমুদ এবং আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেন তানজিলা–তুর–নুর।














