বাঁশখালীতে ভটভটির ধাক্কায় পথচারীর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ১১:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে ভটভটির ধাক্কায় মোঃ আবু সিদ্দিক (২৬) নামের এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাড়ে ৮টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়ন ১নং ওয়ার্ড নিমগাছ তলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে দ্রুতগামী ভটভটি শেখেরখীলের নিমগাছ তলা নামক স্থানে আসতে ধাক্কা দিলে পথচারী সিদ্দিক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।

নিহত মোঃ আবু সিদ্দিক উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী বারবার সড়কের নিরাপত্তা বৃদ্ধির দাবি জানালেও কর্তৃপক্ষ কোন আমলে নেননি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ বলেন, শেখেরখীল ইউনিয়নের নিমগাছ তলা এলাকায় রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে ভটভটির ধাক্কায় আবু সিদ্দিক নামের এক পথচারী নিহত হয়েছে। বর্তমানে মরদেহ পুলিশ হেফাজতে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
পরবর্তী নিবন্ধএসএসসি পরীক্ষা থেকেই জীবনের গতি যাত্রা নির্ণীত হয়-চবি ভিসি