গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জনআকাঙ্ক্ষা পূরণ করুন

দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের সমাবেশে শাহজাহান চৌধুরী এমপি

| মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, গণভোটের রায়কে অমান্য করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। জনগণ তা কখনো মেনে নেবে না। জনগণের সাথে প্রতারণা করে কোনো সরকার টিকে থাকতে পারেনি। ফ্যাসিবাদ প্রতিষ্ঠার দুঃস্বপ্ন জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। তাই গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করুন। গত ১২ এপ্রিল সাতকানিয়ার কেরানীহাটে দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেজামে ইসলাম পার্টি দক্ষিণ জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মহিউদ্দীন হেলালীর সভাপতিত্বে জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নেজামে ইসলাম পার্টির মহানগরী নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নোমান উদ্দীন, এবি পার্টি দক্ষিণ জেলার আহ্বায়ক জায়েদ হাসান চৌধুরী, এনসিপি দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সিফাত, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, মাওলানা আবুল ফয়েজ, লোহাগাড়া উপজেলা এলডিপি সভাপতি লেয়াকত আলী চৌধুরী, জামায়াত নেতা মাস্টার সিরাজুল ইসলাম, লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান, সাতকানিয়া উপজেলা সেক্রেটারি তারেক হোছাইন প্রমুখ। সাতকানিয়া রাস্তার মাথার মডেল মসজিদ থেকে মিছিল শুরু হয়ে চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক ধরে কেরানীহাট এসে মিছিলটি শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ : দীপেন দেওয়ান
পরবর্তী নিবন্ধপরম্পরায় বাংলা নববর্ষ