বাবার গল্পগুলো রুমানা শফী | বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ ছোট্ট মা‘টা ঘুমোতে গিয়ে বাবা বাবা ডাকে বর্গীরা যে নিয়ে গেলো তাই, আর ডাকে না মা‘কে। মা যে বড়ো আদরের ধন থাকতো বাবার বুকে বাবার গন্ধ আর পেলো না পেলো, স্বাধীন দেশটাকে। স্বাধীন হলো, মুক্ত হলো বর্গীরা সব গেলো ছোট্ট শিশু তাও যে খোঁজে বাবার গল্পগুলো।