জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা

| মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১২:০৭ অপরাহ্ণ

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এবং জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস চট্টগ্রাম এর সহযোগিতায় গতকাল ৬ এপ্রিল সোমবার, সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এ বর্ণাঢ্য র‌্যালিটি চট্টগ্রাম সার্কিট হাউজ হতে শুরু হয়ে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের চত্বরে এসে শেষ হয়। বর্ণাঢ্য র‌্যালি শেষে উক্ত দিবস উপলক্ষে সিজেকেএস কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ড. মো. জিয়াউদ্দীন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস এর সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. সিহাব উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর মো. হাফিজুর রহমান, সৈয়দ সাহাবুদ্দিন মো. শামীম, এস.এম শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম, শাহজাদা আলম, শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, মশিউল আলম স্বপন, নাসির মিঞা, সরওয়ার আলম চৌধুরী মনি, আসাদুজ্জামান, মুজিবুর রহমান, মাহবুবুর রহমান সাগর, জোবাইরুল আলম মানিক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভিয়েতনামকে হারাতে চান প্রীতি-সাগরিকারা
পরবর্তী নিবন্ধবাকলিয়া একাদশের কোচ ও আট খেলোয়াড় বহিস্কার