রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নাামেন্টের ফাইনালে উঠেছে কাপ্তাই উপজেলা। গতকাল ৩ এপ্রিল মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইন্যাল খেলায় কাপ্তাই উপজেলা দল ৩–০ গোলে রাজস্থলী উপজেলাকে পরাজিত করে। কাপ্তাই উপজেলার পক্ষে গোল করেন যথাক্রমে লিটন কুমার নাথ, মারুফ ও শামীম। খেলা পরিচালনা করেন মো. হাসমত আলী। ধারাভাষ্যে ছিলেন ওসমান গণি তনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম ভুট্টু, মো. দিলদার হোসেন, প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, এম শাখাওয়াত হোসেন, কাজী মোশররফ হোসেন প্রমুখ। ফাইনাল আগামী ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।












