কর্ণফুলীর বড়উঠানে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ হারুন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বড়উঠান পূর্বপাড়া মুরাদ ভিলার গলির ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনূর আলম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার হারুন বড়উঠান ৩ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামের কদ্দুস মেম্বারের বাড়ির আব্দুর রহিমের ছেলে। পুলিশ জানায়, গাঁজা কেনাবেচা হচ্ছে এমন খবরে অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওসি মোঃ শাহীনূর আলম বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।











