অ্যাভাঁগার্ডের নাট্যোৎসব আজ শুরু

| বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

২৬ বছর পূর্তিতে নাট্যদল অ্যাভাঁগার্ডের ‘সুমন টিংকুর সৃজন মুকুর’ শীর্ষক পাঁচদিনের নাট্যোৎসব জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ‘অবিরাম অহর্নিশ, পথ চলার ছাব্বিশ’ স্লোগান সম্বলিত ৬ এপ্রিল পর্যন্ত চলা এই নাট্যোৎসবে নাট্যকার সুমন টিংকুর পাঁচটি নাটকের সৃজন সম্ভারে সাজানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় অ্যাভাঁগার্ড প্রযোজিত নাটক ‘ফায়ার’ প্রদর্শিত হবে।

নাটকটি সুমন টিংকু রচিত ও শামসুল কবির নির্দেশিত। এটি বাংলাদেশের প্রথম রচিত ও মঞ্চস্থ ইংরেজি মৌলিক নাটক। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। আগামীকাল ৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টায় অ্যাভাঁগার্ডের নতুন নাটক ‘মহাবীর বিক্রম’। এটি রচনা ও নির্দেশনায় রয়েছেন সুমন টিংকু। নাটকের টিকেট মিলনায়তনের টিকিট কাউন্টারে এবং ০১৭৭৮৭৯৯৩৭৮ নম্বরে অনলাইনে অগ্রিম টিকিট পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমারকাজুল ক্বলম মাদরাসার শিক্ষা কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধশ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের দায়িত্বশীল সম্মেলন