চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের সাথে নববর্ষ উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার বিকালে পরিষদের অস্থায়ী কার্যালয় দৈনিক আজাদী ভবনের চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়। সভায় সিআরবির শিরীষতলায় দুদিনব্যাপী বৈশাখী উৎসব আয়োজন নিয়ে আলোচনা হয়। নববর্ষ উদযাপন পরিষদের অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক অধ্যাপক শীলা দাশগুপ্তার সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের, সহসভাপতি অঞ্চল চৌধুরী ও নাট্যজন স্বপন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হাসান মারুফ রুমী, যুগ্ম সম্পাদক সুচরিত চৌধুরী ও মো. মোরশেদুল আলম, নির্বাহী সদস্য মিলি চৌধুরী, প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, উৎসব উদ্যাপন কমিটির সহসভাপতি অ্যাডভোকেট এম আর মনজু, সংস্কৃতিসেবী মো. ফিরোজ আলম, সংগঠক বিশ্বজিৎ চক্রবর্তী, মনোজিত লাশ বর্মন, আলীউর রহমান প্রমুখ। সংগঠক ও শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন সঞ্চিতা দত্ত বেবী, স্বপন বড়ুয়া, শহিদ মিয়া বাহার, সীমা হোড়, নন্দিনী রায়, ঋতু দত্ত, সুদীপ দত্ত জিমি, পূরবী চক্রবর্তী, রূপন কুমার নাথ, কাবুল দত্ত, রাজেশ চক্রবর্তী, প্রাচী বড়ুয়া, সীমা চৌধুরী, শ্যামল দত্ত, সুজন মজুমদার, রূপশ্রী দাশ, দুর্জয় বড়ুয়া, সুইটি দাশ, ভাস্কর দাশগুপ্ত, মিতা দাশ, নরেন সাহা, দেবাশীষ চৌধুরী, মো. মহিউদ্দিন, দেবাশীষ চক্রবর্তী, সূচনা বনিক, রিয়া দাশ চায়না, তন্ময় বড়ুয়া, নেভী দাশ অথৈ, রতন মজুমদার, হিল্লোল দাশ সুমন, সংগীতা কর চৌধুরী, সুচিস্মিতা, বনকুসুম বড়ুয়া, অনুপ্রভা বড়ুয়া, তপন দাশ, প্রিয়াসা চৌধুরী, অংকিতা দে, উজ্জ্বল চন্দ্র, লিটু রায়, সায়েম উদ্দিন, জয়শ্রী, মির্জা মান্না জাকির, আদৃত, সন্দীপন সেন একা, উত্তম দাশ, মিতু বিশ্বাস, পিংকি রানী দেবী, পুষ্পিতা ভট্টাচার্য, সাজিদ সামী চৌধুরী, জাওয়াদুর রশিদ ওয়াসি ও শুভাশীষ চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।












