বান্দরবান জেলা আইনজীবী সমিতির সভাপতি কালাম, সম্পাদক আবু জাফর

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বান্দরবান জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সিনিয়র আইনজীবী মুহাম্মদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক পদে আবু জাফর নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির হলরুমে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে মুহাম্মদ আবুল কালাম ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার ইলিয়াছুর রহমান পেয়েছেন ৬০ ভোট। সাধারণ সম্পাদক পদে আবু জাফর ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. মোর্শেদুল ইসলাম পেয়েছেন ৫০ ভোট।

পূর্ববর্তী নিবন্ধতথ্য বিভ্রাটের কারণে অধিকাংশ অভিবাসীকর্মী সমস্যার শিকার
পরবর্তী নিবন্ধসংস্কৃতিকর্মীদের সাথে নববর্ষ উদ্‌যাপন পরিষদের মতবিনিময়