গরম আবহাওয়া ও জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় ১ সপ্তাহ ছুটি ঘোষণা

| শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সরকারি কর্মচারীদের জন্য এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছেন। গরম আবহাওয়ার কারণে দেশটিতে জ্বালানি সংকট আরো প্রকট হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। খবর বাসসের।

দক্ষিণ আমেরিকার দেশটি বছরের পর বছর ধরে প্রায়শই বিদ্যুৎ রেশনিং করেছে এবং ইস্টারের সময় জ্বালানি সাশ্রয়ের জন্য কর্মদিবস সংক্ষিপ্ত করেছে ও স্কুল বন্ধ রেখেছে।

রদ্রিগেজ বলেন, ‘এই পবিত্র সপ্তাহে আমি সমগ্র শিক্ষাখাতের জন্য সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্রবার ছুটি ঘোষণা করছি।’

পূর্ববর্তী নিবন্ধচিরনিদ্রায় শায়িত মাহবুবা রহমান
পরবর্তী নিবন্ধঅবসরে গেলেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি