অনেক আশা –স্বপ্ন নিয়ে
আসে খুশির ঈদ
ছেলে বুড়ো সবার আজি
টুটে যায় যে নিদ
নূতন জামা নূতন জুতো
চাই যে সবার কাছে
কিনতে হবে ঐসব কিছু
মন খুশিতে নাচে
ধনী গরীব সবাই আজি
এক সারিতে গিয়ে
ঈদ জামাতে হয় যে জড়ো
মনের খুশি নিয়ে
কোর্মা –পোলাও গন্ধ ছড়ায়
সব ধনীর ঘরে
হরেক রকম দামী খাবার
সাজায় থরে থরে।









