ঈদ আনন্দ আহসানুল হক | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ সাঁঝ আকাশে বাঁকা চাঁদটা যেই দিলো যেই উঁকি খুশির নদী বাঁধ ভেঙে যায় উছল খোকা–খুকি ! নতুন জুতো নতুন জামা স্বপ্ন আঁকিবুকি ঈদ হবে কাল, ঈদ হবে কাল সবাই স্লোগানমুখী ! গরিব –টোকাই,অনাথ–এতিম কেউ রবেনা দুখি ঈদ আনন্দ ! ঈদ আনন্দ স্বর্গীয় এক সুখ–ই !