চট্টগ্রাম শিক্ষা কল্যাণ (চশিক) ফাউণ্ডেশনের উদ্যোগে ফাউণ্ডেশনের চেয়ারম্যান মরহুম অধ্যক্ষ ডা. আবদুল করিমের স্মরণসভা, ইফতার ও দোয়া মাহফিল গত ১৪ মার্চ নগরীর চকবাজারস্থ ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন ফাউণ্ডেশনের চেয়ারম্যান ডা. সালেহ আহমেদ সুলেমান। ফাউণ্ডেশনের সেক্রেটারি ডা. ছরওয়ার আলমের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আবুল হাসান, অ্যাড. ডা. মো. ছমি উদ্দিন, ডা. সুবল আচার্য্য, ডা. দেবব্রত ভট্টাটার্য, প্রকৌশলী হারুন উশ–শহীদ, পরেশ কুমার আচার্য্য, তাপস দত্ত, মৃণাল কান্তি ভট্টাচার্য, একেএম ফোরকানুল হামিদ, নুরুল আবছার, শওকত আলম, শেখ লুৎফর রহমান, মীর মোহাম্মদ নাজমুল আলম, মো. খোরশেদুল আলম ফিরোজ, কল্যাণ নাথ, দুর্জয় পাল, এ.এইচ.এম. নাজিম উদ্দিন, মো. ইয়াসিন চৌধুরী, ডা. খালেদ বিন কবির ভূঁইয়া, মো. আবুল হাসেম চৌধুরী, জাহিদ সিদ্দিকী, ইশরাত জাহান, প্রিন্সিপ্যাল মোহাং নুরুল ইসলাম, জোহরা আবজুন শিউলি, এস.এম বেলাল, ঊমা পাল, শান্তা দাশ, মোহাম্মদ এনামুল হক, রেভা রাণী দাশ, শ্যামলী ভট্টাচার্য্য, নাজনীন আকতার, আফিফা আমান আইরিন, নূরে জান্নাত, নীলা ঘোষ।
সভায় বক্তারা বলেন, অধ্যক্ষ ডা. আবদুল করিম ছিলেন সমাজ সেবায় একজন অনন্য ব্যক্তিত্ব। তিনি স্বাস্থ্যসেবা, শিক্ষাখাত, সমাজসেবা এবং হোমিও প্রচার প্রসারে ব্যাপক অবদান রাখেন। তিনি তাঁর কর্মগুণে আজীবন মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।








