ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তার প্রধান মিত্র ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। শনিবার এক বিবৃতিতে সংগঠনটি বলছে, ‘ভ্রাতৃত্বের বন্ধন রক্ষায়’ এ অঞ্চলের সকল জাতির সহযোগিতা করা উচিত। তেহরানসমর্থিত হামাসের এ আহ্বানকে ‘বিরল অনুরোধ’ হিসেবেই দেখা হচ্ছে, লিখেছে বিবিসি। তবে হামাস এও বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে।

দুই সপ্তাহ ধরে ইরানে যৌথ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জবাবে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে তেহরান।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কোরিয়া থেকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে : জাপান
পরবর্তী নিবন্ধনিরাপদে হরমুজ প্রণালি পার হল ভারতের দুটি ট্যাংকার