সংযুক্ত আরব আমিরাতের শারজায় উৎসবমুখর পরিবেশে উন্মোচিত হয়েছে স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি। আগামী ২৬ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেবে চিটাগং এফসি এবং বিএফসি সিটি। মহান স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে শারজাহ গ্রাউন্ড স্পোর্টস মাঠে ইউচ স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশন এই ফুটবল আসরের আয়োজন করছে। গত শুক্রবার রাতে শারজায় টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মান্নান। জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শারজাহ ইউচ স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহিদুল ইসলাম, রাকিব হোসেন, সাইফুল ইসলাম, আকতার হোসেন, নুরুল আবছার, রফিকুল ইসলাম, মহসিন, কামাল এবং এম এ সালাম,সাইফুল ইসলাম তালুকদার সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ১২টি টিমের খেলোয়াড় এবং সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টের পুরস্কার হিসেবে থাকছে বিশ্বের অন্যতম বিলাসবহুল ব্র্যান্ড ‘মার্সিডিজ বেঞ্জ’ গাড়ী।












