কোরআনের আলোকে সমাজ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে

পশ্চিম শুলকবহরে অধ্যক্ষ হেলালী

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী কোরআনের আদর্শভিত্তিক সমাজ গঠনে ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গত ১৩ মার্চ পশ্চিম শুলকবহর সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ওয়ার্ড সভাপতি হাফেজ শফিকুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী এবং ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমির তাওহীদ আজাদ। বক্তব্য দেন, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার, নুরুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসাইন, সাদ বিন সালাম, হেদায়েত উল্লাহ ও শওকত হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘প্যারাডাইম শিফট ইন বাংলাদেশি কালচার’ বিষয়ে আলোচনা
পরবর্তী নিবন্ধহাটহাজারীর ছিপাতলী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার