আনোয়ারাবাসীর নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবি দক্ষিণ জেলা বিএনপির

আজাদী প্রতিবেদন  | শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

আনোয়ারার মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। তিনি বলেন, আমি জেনেছি, ইতোমধ্যে আনোয়ারায় বিভিন্ন সন্ত্রাসী বাহিনী তৈরি হয়ে গেছে। এসবের কোনো অস্তিত্বই থাকতে পারবে না। তিনি বলেন, আনোয়ারায় গড়ে ওঠা শিল্পাঞ্চলে এখানকার মানুষের চাকরি নিশ্চিত করে বেকার সমস্যা দূরীকরণে বিএনপি কাজ করে যাবে। আগামীতে আধুনিক ও স্বনির্ভর আনোয়ারা গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাব।

তিনি গত বৃহস্পতিবার আনোয়ারা উপজেলা হল রুমে আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব একথা বলেন। ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম মহিউদ্দিন মনজুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদের সঞ্চালনায় অতিথি ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সরওয়ার হোসেন মাসুদ, এস এম ফারুক হোসাইন, স্বেচ্ছাসেবক দল নেতা আতিকুর রহমান আতিক, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জোবায়রুল আলম মানিক, উপজেলা সমন্বয়কারী মো. উল্লাহ মাহমুদ, জিএম মামুনুর রশীদ, রুপন দত্ত, জাহিদ হৃদয়, মো. নিজাম উদ্দীন, মো. সোহেল ও ইসমাইল বিন মনির।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-রাঙামাটি বাস মিনি বাস শ্রমিকদের মাঝে ঈদ বোনাস বিতরণ
পরবর্তী নিবন্ধআদালতের আদেশে আগামী ৪ এপ্রিল চিটাগাং চেম্বার নির্বাচন হচ্ছে না