প্রগতি সাহিত্য সংসদের সাহিত্য সভা

| শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

প্রগতি সাহিত্য সংসদের মাসিক সভা গত ১১ মার্চ নগরীর একটি রেস্টুরেন্টে সংসদের সভাপতি শিশুসাহিত্যিক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন কবিসাংবাদিক রাশেদ রউফ, বাচিকশিল্পী আয়েশা হক শিমু, কথাসাহিত্যিক বিচিত্রা সেন, প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তী, কবি জি.এম. জহির উদ্দিন, কানিজ ফাতেমা লিমা, নীলরতন দাশগুপ্ত, পুলক চন্দ, সুপর্ণা লিপি বড়ুয়া, রাফিয়া ডলি এবং রিনিক মুন।

বক্তব্য রাখেন সহসভাপতি কবি লিপি বড়ুয়া, সিনিয়র সহসভাপতি তানভীর হাসান বিপ্লব, সহসভাপতি আলমগীর হোসেইন, সাধারণ সম্পাদক সালাম সৌরভ, মারজিয়া খানম সিদ্দিকা, শিরিন আফরোজ এবং গৌতম কানুনগো, আয়মান রউফ প্রমুখ। সভায় প্রগতি সাহিত্য সংসদের ভবিষ্যৎ পথচলা, সাহিত্যচর্চা বিস্তার এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাঈদ আল নোমান এমপির সাথে কাট্টলী বারুণী স্নান পরিচালনা পরিষদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে বিশ্ব কিডনি দিবসের র‌্যালি